ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেনাপোল শাখার উদ্যোগে শাখা প্রাঙ্গনে করোনা ভাইরাস সংক্রমন জনিত কারনে ক্ষতিগ্রস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে ভোগ্য পণ্য এবং ও আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ বৃহস্পতিবার (১৫জুলাই) বিকাল ৩ টার সময় ইসলামী ব্যাংক বেনাপোল শাখা অফিসে এই ভোগ্য পণ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন শার্শা উপজেলার বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান ।
ব্যাংকের ভিপি ও শাখা প্রধান মোঃ মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এই ত্রান বিতরণ অনুষ্ঠানের সূচনা হয় ৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ গোলাম মোস্তফা, এছাড়াও উপস্থিত ছিলেন, ম্যানেজার অপারেশন্স মোঃ আব্দুল হান্নান , জি বি ইনচার্জ সরদার মোঃ মিজানুর রহমান ,ইনভেস্টমেন্ট ইনচার্জ মুহঃ মুখলিছুর রহমান , প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুর রহমান মোল্লা ,সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও মোঃ আব্দুল মান্নানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ আব্দুর রহমান মোল্লা, আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ এক হাজার টাকা, চাল, ডাল,তেল, আলু, সাবান, মাক্স, পেয়াজ, রসুন, মসলা, প্রভৃতি।
এসময় প্রধান অতিথি বলেন, করোনা মোকাবেলায় সরকার সময়োচিত পদক্ষেপ নিতে পারায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ঝুকিতে আছে। তিনি বলেন, নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারলেই পরিবারসহ সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব। করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামী ব্যাংক ত্রান বিতরণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি৷
শাখার ম্যানেজার অপারেশন মোঃ আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আজকের এ ত্রান বিতরণ করা হলেও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই যেকোনো দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এ দূর্যোগে তিনি অন্যান্য ব্যাংকসহ সমাজের বৃত্তবানদের করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।